Nabadhara
ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে ২’শ ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আফরান শেখ (৩০) কে আটক করেছে থানা পুলিশ । বুধবার (১৫ ফেব্রæয়ারী) সকালে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এস আই শওকত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা বামনডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বামনডাঙ্গা গ্রামের শওকত শেখের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া নবধারা কে বলেন, গোপান সংবাদের ভিত্তিতে জানতে পারি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বামনডাঙ্গা নামক স্থানে ইয়াবা বিক্রি করছে। সংবাদ পেয়ে ২৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় মাদক আইনে মামলা রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।