Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ৪ বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ

বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলার শ্যালা নদী হতে বনদস্যু বাহীনি ফজলু বাহিনীর প্রধান ফজলু সহ চার ডাকাতকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ।

২১ ফেব্রুয়ারী দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এক প্রেস ব্রিফিংয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে ২১/০২/২০২৩ তারিখ ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মোংলার শ্যালা নদী সংলগ্ন সূর্যমূখী খাল থেকে অভিযান চালিয়ে ২ টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড গুলি,দস্যুতা কাজে ব্যাবহৃত কাঠের নৌকা ও অন্যান্য সামগ্রী সহ ফজলু বাহিনীর প্রধান সহ চার বনদস্যুকে আটক করে।আটককৃত বনদস্যুরা বাগেরহাটের রামপাল এলাকার বাসিন্দা বলে জানান তিনি।

তারা বিভিন্ন সময়ে জেলেদের জিন্মি করে স্বজনদের কাছে মোবাইলে মুক্তিপন দাবি করে আসছিলো। আটকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃত বনদস্যুরা বিগত সময়ে সরকারের আত্নসমর্পনের সুযোগে দস্যুতা ছেড়ে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিলেও আবার দস্যুতা শুরু করেছে বলেও জানান তিনি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।