Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাট সাংবাদিক ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটির গঠন সম্পন্ন

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপস্থিত সর্বসম্মতিক্রমে একাত্তর টিভি, কালের কন্ঠ ও জন্মভূমির ফকিরহাট প্রতিনিধি মান্না দে’ কে সভাপতি ও দৈনিক কালবেলা, বিজনেস বাংলাদেশ ও শিকল পত্রিকার ফকিরহাট প্রতিনিধি শেখ মনিরুজ্জামান মনিকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি আহসান টিটু (আজকের পত্রিকা/ডেইলী অবজারভার) ও শেখ জুলফিকার জুয়েল (অনলাইন ফকিরহাট প্রতিদিন/ভোয়েস অফ ফকিরহাট), যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন (যায়যায়দিন/ নিউএজ) ও শেখ সৈয়দ আলী (দৈনিক সময়ের খবর), কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ দৈনিক দেশসংযোগ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান (দৈনিক খুলনা), দপ্তর সম্পাদক সুমন কর্মকার (প্রতিদিনের সংবাদ/ দৈনিক ম্পন্দন), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ (দৈনিক গ্রামের কাগজ/মুক্তআলো), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন দে (দৈনিক জন্মভূমি), নির্বাহী সদস্য মাহবুবুর রহমান দুলু (দৈনিক জন্মভূমি), ফকিরহাট দাউদ হায়দার বাবু (দৈনিক সমাচার), শেখ আজমল হোসেন (দৈনিক দিনকাল/রাজপথের দাবী), সদস্য সোনাতন কর্মকার (দৈনিক বর্তমান গোপালগঞ্জ), মিজানুর রহমান লিটন (দৈনিক আমার সংবাদ) এমএমসি মেহেদী হাসান (দৈনিক ভোরের চেতনা) সাগর মল্লিক (বাংলাদেশ টুডে/ঢাকা প্রতিদিন), এসএ কালাম (দৈনিক নবচেতনা), মো. আজমল হোসেন (জাগরনী কন্ঠ)।

উল্লেখ্য, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের প্রধান পৃষ্ঠপোষক হলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়া উপদেষ্টামন্ডলির সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম ও সমাজ সেবক আনন্দ কুমার দাশ ও জ্যেষ্ঠ সাংবাদিক পিকে অলোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।