Nabadhara
ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে দীপ্ত সাহা (২০) নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফ্রেরুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, হোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা গত শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে হোগলা ডাঙ্গা গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে কেউ কেউ তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে যায়নি। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।