Nabadhara
ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় প্রানিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

“পুষ্টি মেধা,দরিদ্র বিমোচন,প্রানিসম্পদ প্রদর্শনীর প্রয়োজন“ কচুয়ায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে প্রানিসম্পদ প্রদর্শনী- ২০২৩ এর উদ্বোধন,সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল সকালে প্রানিসম্পদ হাসপাতালের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। প্রানিসম্পাদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় কচুয়া প্রাণিসম্পদ অধিদপ্তর কচুয়া উপজেলার উদ্যোগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছমিন খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার,বাগেরহাট প্রাণিসম্পাদ দপ্তর ডা: পরিতোষ রায়। কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যর শিকদার হাদিউজ্জামনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কচুয়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মো: আতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিহিদার ,এলএফএ মো: মাহামুদুল হাসান, এলএফএ মো: মিরাজুল হক কচুয়া উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা বিরাজ কুমার বিশ্বাস, প্রানিসম্পদ খামারের সমিতির সভাপতি শেখ ছাদিকুল ইসলাম,সাধারন সম্পাদক মো: মান্নান সরদার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রানিসম্পদ খামারীবৃন্দ। সবশেষে প্রানিসম্পদ প্রদর্শনীতে- ২০২৩ এ ৪৫ টি স্টল অংশ গ্রহন করে। সবশেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ প্রানির মালিকদের নগদ টাকা সহ পুরস্কার ও সকলকে সান্তনা পুর¯কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।