নড়াইলের মাইজপাড়া-বুনাগাতি সড়কের গড়েরহাট মাদরাসা এলাকার সামনে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক নড়াইলের মাইজপাড়া ইউনিয়নের কল্যাণখালী গ্রামের মহব্বত মোল্যার ছেলে বাঁধন (২০) এবং হবখালী ইউনিয়নের কমখালী গ্রামের পলাশ মোল্যার ছেলে মেহেদী হাসান (২০)। এর মধ্যে বাঁধন যশোর বিসিএমসি কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষ এবং মেহেদী মাইজপাড়া ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তারা মোটরসাইকেলযোগে মাইজপাড়া থেকে বুনাগাতির দিকে যাওয়ার পথে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাঁধন মোল্যা যশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেহেদী দুর্ঘটনার কিছুক্ষণ পর মারা যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

