
আজ বুধবার সকাল আটটায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আজ বিকেল চারটায় শহরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে বলে জানা যায়।
এছাড়া আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।