Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভয়ে বাড়ি ফিরতে পারছেন না একটি পরিবার

Link Copied!

নড়াইলে জীবন বাঁচাতে ভয়ে বাড়ি ফিরতে পারছেন না রিজাউল করিম মোল্যার পরিবার। বৃহস্পতিবার (১৮মে) নড়াইল প্রেসক্লাবে এসে অভিযোগ করেন লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের রিজাউল করিম মোল্যা।

রিজাউল করিম মোল্যা অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে প্রতিবেশি একই গ্রামের ঝিকু শেখের নেতৃত্বে ১০/১২ জন মিলে ১৫ই মে সকাল ১০ দিকে পুর্ব শত্রুতার জের ধরে দেশিয় অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার শাবল, লোহার রড, লোহার হাতুড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করে আমাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় আমার স্ত্রী রুপালী বেগম (৪৫) ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিশেধ করলে ঝিকু শেখ আমার স্ত্রীকে ছ্যানদা দিয়ে মাথায় কোপ দেয়। স্ত্রী মাথা বাচাতে গিয়ে তার হাতে লাগে। অন্যান্যরা স্ত্রীকে উপর্যুপরি বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করলে বাম হাত ও বাম পাঁ ভেঙ্গে যায়। এসময় তারা ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা,স্বর্নালংকার ও ঘরের আসবাবপত্র টিভি ভাংচুর করে চলে যায়।

এঘটনায় লাকি আক্তার রিয়া বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে মামলা করেছি বলে তারা বাড়িতে যেতে দিচ্ছেনা। এ বিষয়ে অভিযুক্ত ঝিকু শেখ রুপালী বেগমকে কোপানোর কথা স্বীকার করে বলেন,তাদের বাড়ি যেতে বাধা দিচ্ছিনা। তাদের বাড়ি তারা যাবে। মহিলাকে কেন মারলেন এমন প্রশ্নে করলে বলেন, ওই মহিলা খারাপ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন বলেন, বাড়িভাঙ্গা গ্রামে মারামারির ঘটনায় লাকি আক্তার রিয়া মামলা দিয়েছে। আমরা নিয়মিত মামলা হিসাবে গ্রহন করেছি। আসামীদের আটকের চেষ্টা চলছে। রুপালী বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ্য হলে বাড়ি যেতে পারবেন। তবে কেউ তাদের বাধা দিতে পারবে না বলে আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।