কচুয়ায় গাজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। পুলিশ জানায় কচুয়া থানার অফিসার ইন চার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই পূর্ণানন্দ বাছাড়, এসআই কাজী মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ ইকবাল হোসেন, এএসআই খান বাবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সম্প্রতি আসামী মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মোঃ বজলুর শেখ, সাং- ধোপাখালী (হাজী বাড়ী), থানা- কচুয়া, জেলা-বাগেরহাট কে মোঃ মেহেদী হাসান এর বাড়ীর পূর্ব পাশের্^ ইটের সলিং রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ১শত গ্রাম গাজা সহ আটক করে। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১টি মামলা হয়েছে। মামলা নং-১৫।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

