Nabadhara
ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কচুয়া প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়াতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দেশের বিভিন্ন স্থানের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখা অফিসের নিজস্ব হলরুমে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সভাপতি মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংবাদেশ মানবাধিকার কমিশন কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বুলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ সাংবাদিক তুহিন খান, সংগঠনের সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা সংগঠনের সাংবাদিক শিকদার ছাইদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি উজ্জ্বল কুমার দাস, মোঃ তরিকুল ইসলাম, শেখ রাকিবুল ইসলাম (হাচান), এসএম নূরুল হুদা নূর (হাদী), কাইউম হাওলাদার, সরদার অলিউর জামান উজ্জ্বল, আয়শা সিদ্দিকা, এসকেএম হুমায়ুন, মিরাজুল ইসলাম(সজীব), শরীফ তুহিন মাহামুদ, এসকে শিমুল, আতিয়ার সেখ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।