Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৩ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকাল ৪টায় কচুয়া হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের নির্ধারিত সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ফ্রী ক্যাম্প অনুষ্ঠিত হয়।

হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান (সাবেক উপসচিব) স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএমএ এর সাধারন সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি ডাঃ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ আ,স,ম মাহবুবুর রহমান, ডাঃ এসএম শাহনেওয়াজ,ডাঃ বিনা রানী ভক্ত।

এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান, কচুয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ, কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সূয্যর্ চক্রবর্তী, সাংবাদিক উজ্বল কুমার দাস, হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের এমডি মোঃ রাকিবুল হাসান, হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক মোঃ রাহাতুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

এদিন ফ্রী মেডিকেল ক্যাম্পের চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেন ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ এসএম শাহনেওয়াজ, বীনা রানী ভক্ত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।