Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রের ত্রাণ বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ১ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতাধীন মধুমতি ১০০ মেঃওঃ এইচএফও চালিত বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপজেলা নির্বাহী অফিসার  খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, নির্বাহী প্রকৌশলী (প্ল্যান্ট ম্যানেজার) মোঃ নাহিদুজ্জামান শুভ, উপ-বিভাগীয় প্রকৌশলী  আরিক ইয়াসির রুশদী, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, সহকারী প্রকৌশলী  কে. এম. মহিউদ্দিন আবীর, সহকারী ব্যবস্থাপক  মোঃ ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মফিজুর রহমান সজল প্রমুখ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানির CSR কার্যক্রমের আওতায় মোল্লাহাট উপজেলার কর্মহীন, দুস্থ ও অসহায় ১০০০ পরিবারের মাঝে বিতরণকৃত ত্রাণের প্রতি প্যাকেটে কোম্পানির CSR ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত খাদ্য সামগ্রী ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও  ১ লিটার সয়াবিন তেল বরাদ্দ ছিল। মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়নে এবং উপজেলার স্বামী পরিত্যাক্তা অসহায় ও দুস্থ পরিবারগুলোর মাঝে মোট ১১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যমানের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।