Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরের ৫৯ নং হরিপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধন শিক্ষক অসীম কুমার মন্ডল এবং সভাপতি অসীম সমদ্দারের বিরুদ্ধে বিভিন্ন দূর্ণীতি,অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে এবিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রবিউল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগসূত্রে জানা যায়, ২০২১ সালে জেলা পরিষদ কর্তৃক বিদ্যালয়ের মাঠ ভরাট বাবদ বরাদ্দকৃত ১ লক্ষ টাকা যাহা মাঠ ভরাট কমিটির রেজুলেশন স্বাক্ষর জাল করে টাকা তুলে দু’জনে আত্মসাৎ করেছেন। কোন রকম অল্প কিছু বালু ভরাট করেই। ২ লক্ষ টাকার মাইনর মেরামত যাহা অল্পকিছু করেই বাকী টাকা আত্মসাৎ করেন।

 

অভিযোগ সূত্রে আরো জানা যায়, স্কুলের বেশ কয়েকটি বড় বড় মেহগনি গাছ শিক্ষা অফিসারকে অবহিত না করেই কেটে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম মন্ডল বিষয়টি অস্বীকার করে বলেন, এটি আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। বিষয়টি মিথ্য।

 

বিদ্যালয়ের সভাপতি অসীম সমদ্দার এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হন নি। তিনি শিক্ষা অফিসারকে তার বক্তব্য দিয়েছেন বলে জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি ওই ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার ইউসুফ সাহেবের উপর তদন্তের জন্য দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।