বাগেরহাট শহরের রেলরোডে প্রবীর কুমার সরকার নামের এক ব্যবসায়ীর প্রনব জুয়েলার্সে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শনিবার (শুক্রবার দিবাগত) ভোর রাতে দোকানের পিছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙ্গে তার ভিতর থেকে দেওয়াল কেটে জুয়েলার্সে প্রবেশ করে চোরেরা ।
পরে সেখানে থাকা স্বর্নালংকার ও অন্যান্য মালামাল তছনছ করে। এখান থেকে প্রায় ৯০ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে গেছে বলে জুলেয়ার্সের মালিক প্রবীর কুমার জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। জুয়েলার্সের মালিক প্রবীর কুমার সরকার জানান, বৃহষ্পতিবার আনুমানিক রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ীতে যান। দোকানে কোন কর্মচারী নেই। তিনি নিজেই দেখভাল করতেন। দোকানে সিসি ক্যামেরা ছিল। এর কয়েকটি ক্যামেরা নষ্ট করেছে চোরেরা।
শনিবার ভোর ৫ টায় স্থানীয় বাড়ীর এক লোক দোকানের পিছনে কাটা দেখে পাশের দোকানদারদের জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে জুয়েলার্সের মালিক ঘটনাস্থলে আসেন।
এ ব্যাপারে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। সম্প্রতি বাগেরহাট শহরে বেশ কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

