Nabadhara
ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে স্থানীয় সরকার দিবস উদযাপন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হচ্ছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মতো এ দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র‍্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, অধ্যক্ষ এল জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাহমির, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।