নাটোরে শিক্ষার্থী অভিবাবক ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় হাফরাস্তা সরকারি বালক স্কুলের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অনিমা চৌধুরি অডিটরিয়ামে এসে শেষ হয়। অনিমা চৌধুরি অডিটরিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর আয়োজনে মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সামিউল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পিপিএম পুলিশ সুপার তারিকুল ইসলাম,উপ পরিচালক মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর মোহাম্মদ লুৎফর রহমান, নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফসহ অন্যান্য সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন মানুষকে মাদকাসক্তির দিকে পরিচালিত করার কারণগুলোর মধ্যে অন্যতম হলো অস্বাভাবিক প্রতিযোগিতা, সামাজিক অস্থিরতা, উত্তেজনা, একঘেয়েমি, একাকিত্ব এবং পারিবারিক কাঠামো পরিবর্তনের পরিবেশে ব্যর্থতার সঙ্গে লড়াই করতে অক্ষমতা। তবে মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধির মূল কারণ হলো মাদকের সহজলভ্যতা। আমাদের মাদকের সহজ লভ্য তা কমাতে হবে এবং পারিবারিক ভাবে সন্তান দের এবং সরকারকে কঠোর হতে হবে তাহলেই মাদক থেকে দুরে থাকা সম্ভব।

