Nabadhara
ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অসহায় দুঃস্থ্য ২০টি ঋষি পরিবারের মাঝে ছাগল বিতরণ

এস এম শরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে অসহায় ও দুঃস্থ্য ২০টি ঋষি পরিবারের মাঝে বিনামুল্যে ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিজন মহিলাকে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নেবারলী অর্গানাইজেশন ফর ভলান্টারী এ্যাক্টিভিটিস(নোভা) এর আয়োজনে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ছাগল বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও ছাগল পালনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠানে আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, ইউপি সদস্য আব্বাস উদ্দিন খান, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শরীফ তুকরোল আমিন, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ইতিকা মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন,‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাও একইভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত অসহায় ও দুঃস্থ্য এসকল ২০টি ঋষি পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল দেয়া হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে এই ছাগল পালনের মাধ্যমে অসহায় এসব পরিবারের মাঝে স্বচ্ছলতা ফিরে আসবে। উপকারভোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে ছাগল পালন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।