Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার সুফল বিশ্বাস হত্যা মামলার আসামি তমাল গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে বহু আলোচিত সুফল বিশ্বাস (৩৬) হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামী তমাল শিকদার (২২) কে গ্রেফতার করেছে। আসামী তমাল শিকদার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদারের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজের নীচে জাহাজ থেকে তাকে গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃত আসামী তমাল শিকদার কে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

উল্লেখ্য ১৭ আগস্ট সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী একই গ্রামের রোস্তম শিকদার ও তার দুই ছেলে রুবেল শিকদার ও তমাল শিকদারসহ ৩/৪ জন হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।