Nabadhara
ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম’-এমপি মাশরাফি বিন মর্তুজা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন,’সমাজ যে বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হব। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইমামরা। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উদ্যোগে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ইমামদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।