Nabadhara
ঢাকারবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্যিক জাহাজ হতে ৩৭ কয়লা চোরাকারবারীকে আটক করেছে গোষ্টগার্ড

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বাণিজ্যিক জাহাজ হতে কয়লা চোরাকারবারীর সাথে জড়িত ৩৭ জনকে আটক করেছে।কোষ্টগার্ড পশ্চিম জোন মোংলার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার ২৪ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন এর বিসিজি বেইস মোংলার লেফট্যানেন্ট সাব্বির আহমেদ এর নেতৃত্বে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, কয়লাবাহী জাহাজ এম.ভি. আল রত্না আনুমানিক ৬৫০ টন কয়লা নিয়ে হারবাড়িয়া থেকে যশোর জেলার, নওয়াপাড়ার উদ্দেশ্যে করলে পথিমধ্যে খুলনার বটিয়াঘাটা নামক স্থানে অন্য একটি জাহাজ এম.ভি. তানজিলা-২ এর মাস্টার ও ক্রুদের যোগসাজসে আনুমানিক ৬০ টন কয়লা অবৈধ ভাবে বিক্রির সময় জাহাজদ্বয়ের স্টাফ এবং শ্রমিকসহ সর্বমোট ৩৭ জনকে ঘটনাস্থলে আটক করে । পরবর্তীতে জাহাজ দুটি আটক করে সকাল ৯ টায় বিসিজি বেইস মোংলায় নিয়ে আসা হয়।

অভিযান পরিচালনার সময় এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ার কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত জাহাজ দুটি এবং ব্যক্তিদের তল্লাশী করে তাদের নিকট হতে অবৈধভাবে কয়লা ক্রয়ের জন্য আনা নগদ (এক লক্ষ) টাকা ও মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের মধ্যে অবৈধভাবে কয়লা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত ০৩ জন এবং পলাতক এম.ভি. আল রত্না জাহাজের মাস্টার এবং ইঞ্জিনিয়ারকে আসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে ।

এছাড়া জব্দকৃত জাহাজ দুটি, কয়লা ও আটককৃত জাহাজ দুটির বাকী স্টাফ এবং শ্রমিকসহ মোট ৩৪ জনকে মুচলেকা নিয়ে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।