নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় দশ মাসের সাজাপ্রাপ্ত আসামি তারিকুল মৃধাকে গ্রেফতার করেছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর উপজেলার নাকশী গ্রামের মোতালেব মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে নড়াইল সদর থানার এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নাকশী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

