Nabadhara
ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আকস্মিক নদী ভাঙ্গনে কয়েকটি বসতি বিলীন, হুমকির মুখে মসজিদসহ আরো বসতি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর পূর্ব পাড়ায় আকস্মিক নদী ভাঙ্গনে একটি সরকারী রাস্তাসহ ১৫ থেকে ২০ টি বসতি বিলীন হয়ে গেছে। ২৫ সেপ্টেম্বর রাত থেকে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙ্গনে এ বসতিগুলো বিলীন হয়। এ পর্যন্ত প্রায় ৩ একর জমির বসতবাড়ী ও গাছপালা নদী গর্ভে তলিয়ে গেছে বলে জানা যায়।

এ ছাড়া একটি মসজিদ ও ২০/২৫ টি বসতিও রয়েছে চরম হুমকির মুখে বলে জানান স্থানীয়রা। সংশ্লীষ্ট কর্তৃতৃপক্ষের দৃষ্টি আকর্ষনপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, ইউনিয়ন সচিবের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সাতে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। পানি উন্নয়ন বোর্ডের জেলা এক্সএন উজ্জল কুমার সেন বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। ঘটনাস্থল পরিদর্শন করে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে বাজেট সাপেক্ষে দ্রুত কাজ করার ব্যবস্থা নিবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।