Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ৪০২পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারী আটক

Link Copied!

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আয়শা আক্তার (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পরানপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃত নারীকে তল্লাশী চালিয়ে ৪০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।এসময় তার স্বামী মাদক কারবারী  মাসুদ শেখ পাািলয়ে যায়। এব্যাপারে চিতলমারী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক ( ওসি) এ,ইচ, এম, কামরুজ্জামান খান খান জানান,মঙ্গলবার রাতে তার নেতৃত্বে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জয় ও ক্যাম্পের অন্যন্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরানপুর গ্রামের মাসুদ শেখের বাড়ি থেকে  একমািহলাকে আটক করা হয়েছে আটক কৃত মহিলার কাছ থেকে ৪০২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার স্বামী চিহ্নিত মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।