Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্রলীগের উপহার বিতরণ

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রলীগের পক্ষে মোঃ ফারহান আহাসান ও শেখ ফজলে নাঈম এর নির্দেশনায়  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ঠ সদর হাসপাতালে ভর্তিরত শিশুদের মাঝে নতুন জামা কাপড় ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেন।

আজ বৃহস্পতিবার  বিকাল ৩ টায় এসব উপহার সামগ্রী বিতরন হয়েছে।

এ সময় গোপালগঞ্জ হাসপাতালে ভর্তিরত রোগীর স্বজনরা  শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা ও হ্রদয়ভরা অভিনন্দন জানান । তারা বঙ্গবন্ধু কন্যার শারিরিক সুস্থতা ও দির্ঘায়ূ কামনা করে দোয়া করেন।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রলীগের নেতা মোঃ ফারহান আহসান বলেন, আজ আমাদের প্রান-প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল ছাত্রলীগ এর পক্ষে যুব সমাজের আইকন ব্যরেস্টার শেখ ফজলে নাঈমের নির্দেশনায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে উপলক্ষে হাসপাতালের ভর্তিরত শিশুদের মাঝে এই সামান্ন উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি মেডিকেল ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রীর র্দীঘ্যয়ূ কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।