Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ইউনিয়ন যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জন্মদিন পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়াগাতি থানা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার, নড়াগাতি থানা আওয়ামী লীগের সদস্য মোঃ হাসিবুল আলম উজ্জল, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোল্লা মোকাররম হোসেন হিরু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ঝুনু মোল্লা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রহিম সিকদার, সাধারন সম্পাদক ছিকু দাড়িয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস,এম হাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইনামুল মোল্লা,৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরিফুল শেখ, আওয়ামীলীগ নেতা রহমান বিশ্বাস প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।