Nabadhara
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কন্যাশিশু দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যের আলোকে নড়াইলে‘কন্যাশিশু দিবস’ পালিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর, নড়াইলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।জেলা মহিলা বিষয়ক অধিদফতর, নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, মহিলা সংগঠনের প্রতিনিধিসহ প্রমুখ।

সভায় বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন বলেন, সরকারি-বেসরকারি সকল বিনিযোগে কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কন্যাশিশুরা যেনো সমাজে অবহেলিত না হয় সে জন্য সরকার কন্যাশিশুদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।