Nabadhara
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের আইন শৃংখলা রক্ষার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপরে সদর থানার আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশের বিশেষ শাখার(ডিআই-১) মীর মরলিফুল হক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিখিল কুমার সরকার, পৌর কমিটির সাধারন সম্পাদক অসীম দাস,সাংবাদিক আশোক কুন্ডুসহ প্রমূখ

। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সবার সহযোগিতা প্রয়োজন। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। পাশাপাশি মাদক, জুয়া ,ডিজে গান ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সজাগ থাকতে হবে। যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, সদর উপজেলার ২৬৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান পূজা কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।