গোপালগঞ্জে দুটি আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি পরিবারের মধ্যে ১টি করে ছাগী বিতরণ করা হয়েছে। স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের আওতায় জেসিআই ঢাকা এস্পায়ার এ ছাগল বিতরণ করে
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ আশ্রয়ন প্রকল্পের ৬টি ও সদর উপজেলার চর গোবরা আশ্রয়ন প্রকল্ডের ৯টি পরিবারের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। এসময় জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান,শেখ পরিবারের সদস্য শেখ বোরহান উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেসিআই ঢাকা এস্পায়ার এর পরিচালক আরিফ জামান বলেন, সুবিধা ভোগীরা এ ছাগল পালন করেন।পরে এ ছাগী থেকে বাচ্চা হলে প্রতিবেশিকে দিবেন।এভাবেই পুরো আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেক পরিবারের কাছে ছাগল থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

