Nabadhara
ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জাতীয় কণ্যা শিশু দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’’ বিনিয়োগে অগ্রাধিকার কণ্যাশিুর অধিকার,এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় কণ্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে সাস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। সভায় বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি হেলেনা পারভিন প্রমুখ । এসময় উইপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল ঝর্ণা, (এনডিপি এমসিবিপি) মিঠুন কুমার স্বর,তথ্য সেবা কর্মকর্তা মুর্শিদা আক্তার বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য, নারী সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কিশোর কিশোরী ক্লাবের অনুকুল বসু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।