Nabadhara
ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ২৮ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বাবুল সরদার,আজীবন সদস্য মোঃ মহিতুর রহমান,সাবেক প্রধান শিক্ষক ও দাতা সদস্য বেবী মোরশেদা খানম,প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাল,শিক্ষিকা পারভীন আক্তার,সাংবাদিক মোল্লা আঃ রব,সাংবাদিক সোহেল রানা বাবু,মেহেদী হাসান বাচ্চু, ছাত্র অবিভাবক মোঃ কামাল হোসেন,সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা,অবিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের মুয়াজ্জিন মোঃ ফজলুল হক। এসময়ে হযরত মুহাম্মদ সাঃ এর জীবনীর উপর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করেন বক্তারা।পরে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।