Nabadhara
ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

“ সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে-রিকের আয়োজনে, পিকেএসএফ এর সহযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুশলী ইউনিয়নে আজ ১ লা অক্টোবর,২০২৩ ইং তারিখ রোজ  রবিবার  আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

দিবসটি পালনের শুরুতে প্রবীণদের অধিকার বিষয়ক বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র‍্যালী, মানববন্ধন করা হয়।  র‍্যালীত্তোর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুশলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত সর্দার, প্রধান অতিথি  ছিলেন রিক – গোপালগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মো: দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন প্রবীণ ইউনিয় কমিটির সহ: সভাপতি আ: রউফ সিকদার, উক্ত সভার মাধ্যমে ৫ জন শ্রেষ্ঠ প্রবীণ ও ৫জন শ্রেষ্ঠ সন্তানকে সন্মাননা প্রদান করা হয়। পরে প্রবীণ কর্তৃক  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সভা শেষ করা হয়।

এ সময় বিটিভির  সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও প্রবীণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রিকের এরিয়া ম্যানেজার জনাব দেলোয়ার হোসেন ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী  সৈয়দ ওয়াহিজুর রহমান তাদের বক্তব্যে রিকের প্রবীণ  কর্মকান্ড নিয়ে বিস্তারীত আলেচনা করেন। প্রবীণ নের্তৃবৃন্দ তাদের বক্তব্যে রিক ও পিকেএসএফ    ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমৃদ্ধি কর্মসুচির SDO মো: এজাজ সিকদার  আরো উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসুচি MIS মো: রুহুল আমীন, ইএইচও মো: রাকিব মৃধা ও ইডিও মিথুন কুমার দাস।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।