Nabadhara
ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘শেখ হাসিনা আবার এদেশের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবে’- বুয়েট প্রকৗশল লে.কমান্ডার আব্দুল্লাহ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ২, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা আবার এদেশের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবে বলে মন্তব্য করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে নড়াইল-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বুয়েট প্রকৗশল লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ।

সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের লোহাগড়া ইউনিয়নের আমডাঙ্গা ও ছাগলছেড়া গ্রামে গনসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যত বাধাই আসুক আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে হবে। সে লক্ষ্যে আমাদের চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে আমাদের স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহজ হবে। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা মোশারেফ হোসেন,আওয়ামীলীগ নেতা মুনসী শরিফুল ইসলাম,লোহাগড়া উপজেলা পূর্জা উদযাপন পরিষদের আহবায়ক গৌতম কুমার দেওয়ান, লোহাগড়া পৌরসভার সাবেক কমিশনার মোজাম খান, আওয়ামীলীগ নেতা সৈয়দ ওমর আলীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।