নড়াইলের লোহাগড়ার কাশিপুর গ্রামে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আকুব্বার মোল্যা ওরফে আকবার (৬০) নামে এক গাছির মৃত্যু হয়েছে। সে কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের রেজাউল শেখের নারিকেল পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা পেশায় নারিকেল গাছী ছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের গাছে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়ে যান। এ সময় তার শরীরে দেয়ালে থাকা কাঁচ পিঠে বিধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

