Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় এসএসসি শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের কচুয়ায় বয়ারশিংগা গুচ্ছ গ্রামে মোঃ আরিফুল ইসলাম (১৭) নামে এক এসএসসি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রাত আনুমানিক ৯টা ৩০মিনিট হতে ১০টার মধ্যে বয়ারশিংগা গুচ্ছ গ্রাম এর বাসিন্দা হায়দার আলী সরদারের পুত্র এবছর এসএসসি পরীক্ষার্থী মোঃ আরিফুল ইসলাম সকলের অজান্তে নিজ ঘরে বসেই বিষপান করে।

পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ১টা৪৫মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিম এর পিতা হায়দার আলী সরদার এর জানান যে, আমার পুত্র আরিফুল ইসলাম একজন এস এসসি পরীক্ষার্থী। বিগত ২/৩ দিন পূর্বে আমি তাকে মোবাইলে গেম খেলতে দেখে তার কাছ থেকে মোবাইল টি নিয়ে নেয় এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল দেবো না বলে জানিয়ে পড়াশোনার জন্য বকাঝকা করি। এরমধ্যে কয়েকবার আমার ছেলে আরিফুল ইসলাম আমার কাছে মোবাইল ফোনটি ফেরৎ চায়। কিন্তু আমি তাকে মোবাইলটা দিতে অস্বীকার করি একারনেই সম্ভাবত আমার ছেলে বিষ পান করে আত্মহত্যা করেছে।ভিকটিমের পিতা হায়দার আলী সরদার নিজে বাদী হয়ে কচুয়া থানায় ১টি অপমৃত্যু মামলা করেছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।