Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে শেখ হেলালের শোক

Link Copied!

বাগেরহাটের চিতলমারীর শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ( ৭০) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক কন্যাসহ বহুগুনগ্রহী রেখে গেছেন। শুক্রবার বিকালে আড়ুয়াডিহি মাদ্রাসা মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদের জানাজা শেষে তার মরাদেহ আড়ুয়াডিহি কবরস্থানে দাফন করা হয় ।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ, এম, কামরুজ্জামান  খান, উপ- পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া খান,বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার মানুষ।

এদিকে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র বাগেরহাট- ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পিযূষ কান্তি রায়, সহ-সভাপতি ইঞ্জনিয়ার রফিকুল ইসলাম তাপস, ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান,যুগ্ম- সম্পাদক কেরামত আলী শেখ, শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, ইকবল হোসেন কাঞ্চু, শিবপুর ইউপি পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক অলিউজ্জামান জুয়েল, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি,সাধারন সম্পাদক রবীন হিরা, সাবেক ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম লিটন, ইউনিয়ন আ’লীগের সংগঠনিক সম্পাদক সামীম চৌধরীসহ ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।