Nabadhara
ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় এক যুবকের হাত-পায়ের রগ কর্তন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ৭, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে আজিম শেখ (২৪) নামে এক যুবকের হাত-পায়ের রগ কর্তন করেছে দুর্বৃত্তরা। আজিম শেখ উপজেলার ধোপাদহ গ্রামের শাহজাহান শেখের ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউপির গন্ডব ব্রীজের ওপর এ ঘটনা ঘটেছে।

পরিবার সুত্রে জানা গেছে,আজিম শেখ শুক্রবার দুই বন্ধুকে নিয়ে কাশীপুর থেকে গন্ডব ব্রীজে ঘুরতে যায়। রাত সাড়ে ৭টার দিকে ব্রীজের ওপর কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে এবং ধারালো ছুরিও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা আজিম শেখের হাত ও পায়ের রগ কেটে দেয়। এসময় আজিম শেখের বন্ধ শুভ ও তুফান তাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আজিম শেখকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। শুভ ও তুফান লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটানা স্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।