Nabadhara
ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে গাঙচিল এর ১৮৪ তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে আন্তর্জাতিক সাহিত্য সংস্হা ‘গাঙচিল ‘ এর ১৮৪তম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ অক্টোবর) বিকালে শহরের এসি লাহা মিলনায়তনে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন। সম্মেলনের উদ্ভোধন করেন গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি কবি শেখ ইকবাল হোসেন।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। সংগঠনের সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ তৈফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহ সভাপতি মো: মহিতুর রহমান, সাংগঠনিক সম্পাদক নারগীস আক্তার লুনা, সম্মেলন সম্পাদক আসমাতুল ফাতেমা ময়না প্রমূখ। সম্মেলনে আলোচনা, কবিতা পাঠ করা হয়। অন্যান্যদের মাঝে কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন।পরে গাঙচিল এর বাগেরহাটের সদস্যদের কৃতি মেধাবী সন্তানদের মাঝে ক্রেষ্ট বিতরন ও কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।