Nabadhara
ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে অপহরণ করে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৩ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপাল উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ঘেরের টংঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহম আলী (২০)কে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার বিকালে রহম আলীকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব -৬ এর প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত রহমত আলী (২০) রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। রহমত আলীকে রামপাল থানায় হন্তান্তরের পর বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রামপাল উপজেলার রনসেন মোড় থেকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে মোটরসাইকেলে করে বড় দুর্গাপুর এলাকার একটি ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এঘটনায় স্কুল ছাত্রীর মামা বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাকিব হোসেন সজল (২৫) ও রাসেল শেখ (২৬) নামে দুই ধর্ষককে গ্রেফতার করে। প্রধান আসামী রহমত আলী গ্রেফতার এড়াতে এলাকা থেকে পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।