Nabadhara
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে কারণ দর্শানোর নোটিশ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর-৫(কালীগঞ্জ-পুবাইল- বাড়িয়া) আসনের নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজিজুর রহমান স্বাক্ষরি নোটিশে বলা হয়, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা, শিক্ষা প্রতষ্ঠিানে নির্বাচনীপ্রচারণা, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদে নির্বাচনী প্রচারণা চালানো, জাঙ্গালীয়া ইউনয়িনরে সম্মুখে বিশালাকার তোরণ ও প্যান্ডেল নির্মাণ, রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, নিয়মিত গাড়ি ও মোটর শোভাযাত্রার মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীসমর্থকদের উপর হামলা ও ভয়-ভীতি প্রর্দশন করে আসছেন নৌকার প্রার্থী মেহের আফরোজ চুমকির কর্মীসমর্থকরা। যা স্পষ্ট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।