Nabadhara
ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিখোঁজ মা-মেয়ে উদ্ধার

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল

নিখোঁজের ৪ মাস ২৩ দিন পরে মা মৌসুমী বেগম (২৮) ও তার ৯ বছরের মেয়ে মারিয়াকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই নারী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নহাটা গ্রামের নূর ইসলামের মেয়ে।

 

পুলিশ সূত্রে জানা যায়,গত ৬ আগস্ট লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজার থেকে মৌসুমী বেগম ও তার ৯ বছরের মেয়েসহ নিখোঁজ হয়। নিখোঁজের পর মেয়েটির বাবা সহ আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে। গত ২৮ ডিসেম্বর নুর ইসলাম লোহাগড়া থানায়একটি নিখোঁজ জিডি করেন। এরপর নড়াইল পুলিশ সুপাপেরর নির্দেশক্রমে ভিকটিম উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।

 

শুক্রবার (২৯ডিসেম্বর) রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে নলদী পুলিশ ক্যাম্প ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে এসআই শেখ মোঃ মোরসালিন, এসআই মোঃ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মৌসুমী বেগম ও তার ৯ বছরের মেয়ে মারিয়াকে অভিযান চালিয়ে সাভার থানার হেমায়েতপুর এলাকা থেকে উদ্ধার করে।

 

এব্যাপরে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, শুক্রবার রাতে মৌসুমী বেগম ও তার ৯ বছরের মেয়েকে উদ্বার করে বাবা নূর ইসলামের নিকট প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।