Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নির্বাচনী প্রচারনায় শেখ হেলাল উদ্দীন

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীর পিতার ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন ভোট চেয়ে নৌকা প্রতীকের নির্বাচনী  লিফলেট বিতরণ, ও নিজদলের ভোট  কেন্দ্রের আহবায়কদের নিয়ে মতবিনিময় করেছেন।

বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন   চিতলমারী সদরের বিভিন্ন স্পটে সাধারন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন । তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি চিতলমারীর বিভিন্ন চলমান উন্নয়নমূলক কর্মকান্ড সমাপ্তির জন্য নৌকায় ভোট দিয়ে তাকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান ।

এসময়ে  উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি ইঞ্জিনিয়র রফিকুল ইসলাম তাপস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব নিজাম উদ্দীন শেখ,  মাসুদ সরদার, বাদশা শেখ, কাজী আবু শাহীন, অর্চনা দেবী বড়াল ঝর্না, অলিউজ্জামান জুয়েল, যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি স্হানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন  কর্মী-সমর্থক তার সঙ্গে ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।