নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে পুরাতন পুকুর সংস্কারের সময় কষ্টি পাথর সাদৃশ রাধা গোবিন্দ মূর্তি পাওয়া গেছে। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে উপজেলার বিনোদনপুর গ্রামের ইটভাটা মালিক শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খননের সময় খনন যন্ত্রের সাথে মূর্তিটি উঠে আসে।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বিনোদপুর গ্রামের ইটভাটা মালিক শহিদুল ইসলামের একটি পুরাতন পুকুর খননের সময় খনন যন্ত্রের সাথে মূর্তিটি উঠে আসে। রাধা গোবিন্দ এ মূর্তিটির ওজন প্রায় ৭ কেজি। খবর পেয়ে থানা পুলিশ মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটি রং করা ছিল। কষ্টি পাথরের মূর্তি সাধারণত রং করা থাকে না। কেউ হয়তো ঝামেলা এড়াতে মূর্তিটি পুকুরে ফেলে থাকতে পারে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, মূর্তিটি কষ্টি পাথর কিনা তা পরীক্ষার পর জানা যাবে।

