Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০ বাস্তবায়নে অংশীজন সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

সড়ক বিভাগ, ঝালকাঠির আওতাধীন Highway Master Plan (HMP)-2040 এর অন্তর্ভুক্ত বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহ নিয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীন।

সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমান উল্লাহ সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্রেহলতা রায়, ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাকির হাসান, জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক, জি পি সৈয়দ হোসেন, ঝালকাঠি বাস মালিক সমিতির সভাপতি আনিছুর রহমান তাপু, জেলা তথ্য অফিসার লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য মোঃ উজ্জ্বল রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা।

সভায় হাইওয়ে মাস্টার প্ল্যান-২০৪০ এর আওতায় প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা, স্থানীয় প্রয়োজন ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনাটির গুরুত্ব তুলে ধরে বাস্তবসম্মত ও সময়োপযোগী প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।