গৌরনদী (বরিশাল) প্রতিদিন
জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভি’র ১৭ বছর পর্দাপণ উপলক্ষ্যে দিনভর কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভি প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে বুধবার সকালে তাঁরাকুপি-কটকস্থল নুরানী হাফেজী মাদরাসা ও এতিমখানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক রাজীব ইসলাম তারীম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুম হাওলাদার, সদস্য তাসদিত হায়দার সাজিদ, আরিফ সরদার, হাফেজ কামাল হোসেন সহ অন্যান্যরা।
শেষে মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারবর্গদের সু-স্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন ফাফেজ মাওলানা ইশা ফরাজী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

