Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ। অফিস সহকারী নুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদুন নবী ফজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউল হক, মালেকুননেছা হাজরত আলী কলেজের অধ্যক্ষ বজলুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ রহুল আমিন বাবুল, সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব এবং সহকারী শিক্ষক জাকির হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী শিক্ষার্থী সাজু মিয়া, উর্মি তালুকদার, ইসরাত জাহান হ্যাপী, সাদিয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সাথী, নবম শ্রেণির শিক্ষার্থী শিফাত আল হামজা ও নুরানি নুসরাতসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আগামীকাল ১৬ এপ্রিল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।