Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে মাদকসহ গ্রেফতার, মাসুদের ৬ মাসের কারাদণ্ড

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪৫) কে ১৫ এপ্রিল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে দুপুর ১’০০ টার সময় নিজ বাড়ি হতে থানা পুলিশের এস আই মন্জুর রহমান ও তার পুলিশ বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

খবর পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীনকে সাথে নিয়ে, ঘটনাস্থলে হাজির হয়।

উপস্থিত এলাকার জনগণের সামনে মাসুদের জবানবন্দিতে নিজেকে অপরাধী স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাকে এক হাজার টাকা নগদ অর্থদণ্ড সহ ছয় মাসের জেল দিয়ে, আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। থানার এস আই মন্জুর রহমান পুলিশ বাহিনীর সদস্যসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে মাদকের আরো দইটি মামলা আছে। উপজেলা নির্বাহী অফিসার তাকে ছয় মাসের জেল দিয়েছে, বিধায় বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাকে ১৬ এপ্রিল সকালে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।