Nabadhara
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, সচেতনতার অভাবেই মর্মান্তিক দুর্ঘটনা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর থানাধীন পলাশবাড়ি রেলগুমটি সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আঞ্জুয়ারা বেগম (৬৫)।

শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে নীলসাগর ট্রেনটি চিলাহাটি যাওয়ার পথে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজিয়েট স্কুল পাড়া এলাকার বাসিন্দা আঞ্জুয়ারা বেগম প্রতিদিনের মতো রেললাইনের পাশের নিজ জমিতে শাকসবজি আনতে গিয়েছিলেন।

সেই সময় অসতর্কভাবে রেললাইনের কাছে অবস্থান করায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পলাশবাড়ি রেলগুমটি থেকে প্রায় ৩০০ গজ উত্তরে, রেল কিলোমিটার ৩৪৮/১ সংলগ্ন এলাকায় অবস্থিত।

খবর পেয়ে হিলি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর তাজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেললাইনের পাশে চলাচল ও কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের গুরুত্ব আবারও সামনে নিয়ে এসেছে।

রেললাইনের আশপাশে অযথা অবস্থান, হেডফোন ব্যবহার, কিংবা ট্রেনের গতিবেগ সম্পর্কে ভুল ধারণা এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।