স্টাফ রিপোর্টার, নড়াইল
ঢাকা-কালনা-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার আলাউদ্দীন মুন্সীর মোড়ে রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত মহিলার (৬০) মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় ওই মহিলাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।
উদ্ধারকৃত মহিলাকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, প্রায় দুই মাস ধরে ওই মহিলা আলাউদ্দীন মুন্সীর মোড় এলাকায় বিভিন্ন দোকানঘরের বারান্দায় অবস্থান করে জীবনযাপন করতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

