Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বড় ভাইয়ের বটির কোপে ছোট ভাই জখম

যশোর প্রতিনিধি 
এপ্রিল ২৮, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের বটির কোপে তানভীর আহমেদ (২৩) নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তানভীর ওই গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। অভিযুক্ত তানজিল আহমেদ (৩২) তার আপন বড় ভাই।

আহত তানভীর জানান, সকালে নিজ বাড়িতে গরুর গোয়াল পরিষ্কার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই তানজিল উত্তেজিত হয়ে ঘর থেকে ধারালো বটি এনে তার ঘাড়ের পেছনে কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের চিকিৎসক রুমানা আফরোজ জানান, আহত যুবকের ঘাড়ে অস্ত্রোপচার করা হয়েছে। ক্ষতটি গভীর হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি থানার পুলিশ সদস্য সোহেল রানা জানান, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।