ফেনী প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূইয়া উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে দাগনভূইয়ার আতাতুর্ক মিজান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
দাগনভূইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা বিএনপি-এর আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

